শুক্রবার, সেপ্টেম্বর-০৪, ২০২৬
ভাদড়া বাউকোলার উদ্যোগে আগামী ৩১ মে ২০২৬ (রবিবার) ভাদড়া ফুটবল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ দলীয় ডে-নাইট নক-আউট ফুটবল টুর্নামেন্ট-২০২৬। একদিনব্যাপী এই টুর্নামেন্টে সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার সেরা আটটি দল অংশগ্রহণ করবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, খেলাটি নক-আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। প্রতিটি দলে ৯ জন খেলোয়াড় অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী দলগুলোকে নিজস্ব বুট ও জার্সি সঙ্গে আনতে হবে।
কোয়ার্টার ফাইনাল সূচি
বিকাল ৪:০০টা: রসুলপুর ফুটবল একাডেমি বনাম শিয়ালডাঙ্গা
বিকাল ৫:০০টা: মুকন্দপুর বনাম এসএম ফুটবল একাডেমি
সন্ধ্যা ৬:০০টা: ঘোনা বনাম নলতা শরীফ ফুটবল একাডেমি
রাত ৮:০০টা: ভাদড়া বনাম স্টুডেন্ট ফুটবল একাডেমি
সেমিফাইনাল
রাত ৯:০০টা: ১ম কোয়ার্টার ফাইনালের বিজয়ী বনাম ২য় কোয়ার্টার ফাইনালের বিজয়ী
রাত ১০:০০টা: ৩য় কোয়ার্টার ফাইনালের বিজয়ী বনাম ৪র্থ কোয়ার্টার ফাইনালের বিজয়ী
ফাইনাল
রাত ১১:০০টা: সেমিফাইনাল-১ বিজয়ী বনাম সেমিফাইনাল-২ বিজয়ী
আয়োজকরা আশা করছেন, এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে। খেলাপ্রেমীদের মাঠে এসে উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।