শুক্রবার, সেপ্টেম্বর-০৪, ২০২৬
অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেনকে পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা বোর্ডে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য পুনঃনিয়োগ দিয়েছে সরকার।
রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
উপসচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পল্লী সঞ্চয় ব্যাংক আইন, ২০১৪ এর ধারা ১১ ও ১২ অনুযায়ী মো. আকরাম-আল-হোসেন (অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব)-কে পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা বোর্ডে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে ০২ (দুই) বছরের জন্য পুনঃনিয়োগ প্রদান করা হলো।
এদিকে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।