শুক্রবার, সেপ্টেম্বর-০৪, ২০২৬
ইতিহাসে সবচেয়ে খারাপ সময় পার করছে পাকিস্তান। দেশটি বর্তমানে বিভিন্ন সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এর মধ্যেই রাজনৈতিক বিপর্যয় ঘটেছে দেশটিতে। এর প্রভাবে মূল্যস্ফীতিতে বিপর্যস্ত সাধারণ মানুষের জন-জীবন। তাই চলমান সংকট সমাধানে পিটিআই এর সঙ্গে বসতে রাজি পিপিপি।
পাকিস্তানে চরম রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট চলছে। এই সংকট সমাধানে বর্তমান বিরোধী দল এবং সাবেক ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পার্টি (পিটিআই) আলোচনার প্রস্তাব দিয়েছে। আলোচনা নিয়ে ক্ষমতাসীন জোটে দেখা দিয়েছে মতভেদ।
পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) আলোচনায় বসতে ইতিবাচক। কিন্তু পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং জমিয়াত উলামা-ই ইসলাম ফজল (জেইউআই-এফ) আলোচনায় বসার মতো বিষয়ে দ্বিমত পোষণ করেছে।
শুক্রবার পিপিপির কোর কমিটির একটি বৈঠকে সভাপতিত্ব করেন, যৌথভাবে সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও দলের চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। পাকিস্তানের আগামী নির্বাচন নিয়ে কথা বলেন তারা। কোনো ধরনের নির্বাচন পেছানোর পক্ষে নেই তারা। এমনকি এই সংকট নিরসনে আলোচনার কোনো বিকল্প নেই।
সূত্র: জিও নিউজ