শুক্রবার, সেপ্টেম্বর-০৪, ২০২৬
মহেশখালীর মাতারবাড়ি- চালিয়াতলী সড়কের দারাখাল ব্রিজের উত্তরে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে একজন আসামি কে ধারালো দা সহ আটক মহেশখালী থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী এনামুল হক (২০) পিতা মৃত আলী মিয়া, উত্তর নলবিলা (দরগা ঘোনা)।
মহেশখালী থানা সুত্রে জানাযায়, গ্রেফতারকৃত আসামী এনামুল হক কে জিজ্ঞাসাবাদের পরবর্তীতে রাত ৩টার সময় তাকে নিয়ে অভিযান পরিচালনা করেন।
এসময় আসামি মিজানুর রহমান রুবেল কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুই আসামিসহ পলাতক আরো ৪ জন কে এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে একটি ডাকাতির প্রস্তুতি মামলা রেকর্ড করা হয়েছে।
অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার করার ব্যাপারে অভিযান অব্যাহত আছে বলে জানান মহেশখালী থানার ওসি প্রণব কুমার চৌধুরী।