শুক্রবার, সেপ্টেম্বর-০৪, ২০২৬
কক্সবাজার শহরের প্রধান সড়কের হোটেল সী বার্ড থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত নারীর নাম জেসমিন আক্তার (২৭)।
হোটেলের রেজিস্টার অনুযায়ী তার ঠিকানা বাগেরহাট উল্লেখ করা হয়েছে।
হোটেল কর্মচারী নাছির জানান,জেসমিন আক্তার বুধবার সকালে তার স্বামী পরিচয় দিয়ে মোস্তাফিজুর রহমান নামের ব্যাক্তির সাথে হোটেলে উঠেন।
বিকালে তাদের কোন সাড়াশব্ধ না পেলে বিষযটি সন্দেহ জনক মনে হলে ৯৯৯ এ কল দিয়ে পুলিশ এসে রুমের দরজা খুলে উক্ত নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
তবে স্বামি পরিচয় দানকারী মোস্তাফিজুর রহমানের কোন খোজ পাওয়া যাচ্ছে না।
এদিকে পুলিশ ঘটনার তদন্ত করছে এবং জিঙ্গাসাবাদের জন্য হোটেল মালিকের ছেলে সহ দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।