৯ সেপ্টেম্বর সাইমন-মাহির ‘লাইভ’

  বিশেষ প্রতিনিধি    31-08-2022    359
৯ সেপ্টেম্বর সাইমন-মাহির ‘লাইভ’

‘পোড়ামন’খ্যাত জুটি সাইমন সাদিক ও মাহিয়া মাহি। জাকির হোসেন রাজু পরিচালিত সিনেমাটিতে অভিনয় করে বেশ প্রশংসাও পেয়েছেন তারা। সম্প্রতি এই জুটি ‘লাইভ’ শিরোনামের নতুন সিনেমায় অভিনয় করেছেন যার শুটিং এরইমধ্যে শেষ হয়েছে। শামীম আহমেদ রনি পরিচালিত সিনেমাটি আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে বলে নির্মাতার পক্ষ থেকে জানা যায়। সিনেমা প্রসঙ্গে সাইমন সাদিক বলেন, গত বছর শাপলা মিডিয়ার তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হই। তার মধ্যে একটি ছিল ‘লাইভ’। এতে টানা ১৬ মিনিট অভিনয় করেছিলাম। যা সিনেমায় রাখা হয়েছে। কতটা মনোযোগ দিয়ে কাজ করলে আমার মতো একজন অভিনেতা এটা একবারেই করতে পারে! পুরো গল্পটাই ছিল মনোযোগ দেওয়ার মতো। সত্য ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘লাইভ’। টিজারে রহস্যের যে ছায়া পাওয়া গেছে পুরো গল্পটাই একবার দেখতে বসলে দর্শক শেষ পর্যন্ত দেখবে। শাপলা মিডিয়া প্রযোজিত এই সিনেমার গল্প সাইকো থ্রিলার ধরনের। এতে আরো অভিনয় করেছেন আদর আজাদ, খাইরুল বাশার, শিবা শানু, আমিন সরকার, সাবেরী আলম প্রমুখ। সর্বশেষ সাইমন মাহি জুটির ‘জান্নাত’ মুক্তি পেয়েছিল।

বিনোদন-এর আরও খবর