চলতি বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ লড়াইয়ে আটলান্টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর। গুরুত্বপূর্ণ এই নকআউট ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে ফিফা ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েকে। আন্তর্জাতিক ফুটবলের পরিচিত এই রেফারি এবারই প্রথম আর্জেন্টিনা জাতীয় দলের কোনো ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন।
চলমান বিশ্বকাপে লেতেক্সিয়ে এর আগে গ্রুপ পর্বের দুটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। আইভরি কোস্ট–ইকুয়েডর এবং সৌদি আরব–কেপ ভার্দে ম্যাচে তিনি মোট আটটি হলুদ কার্ড দেখিয়েছেন। মাঠে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানের জন্যই তিনি আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত।
ইউরোপীয় ফুটবলের অন্যতম প্রতিশ্রুতিশীল রেফারি হিসেবে পরিচিত লেতেক্সিয়ে ২০১৬ সালে মাত্র ২৮ বছর বয়সে ফরাসি লিগ ওয়ানে রেফারিং শুরু করেন। ফরাসি ঘরোয়া ফুটবলের ইতিহাসে তিনিই সর্বকনিষ্ঠ রেফারি হিসেবে এই দায়িত্ব পান। পরে ফিফার স্বীকৃতি অর্জনের পর বুলগেরিয়া ও বসনিয়া-হার্জেগোভিনার মধ্যকার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করেন। এরপর উয়েফা ইউরোপা লিগের ফাইনাল, উয়েফা সুপার কাপ, ইউরো ২০২৪ এবং অলিম্পিক গেমসসহ একাধিক বড় আসরে ম্যাচ পরিচালনা করে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন।
যদিও আর্জেন্টিনা জাতীয় দলের কোনো ম্যাচে এর আগে তাকে দেখা যায়নি, তবে বর্তমান স্কোয়াডের কয়েকজন খেলোয়াড়ের কাছে তিনি অপরিচিত নন। বিশেষ করে ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো তার একটি কঠোর সিদ্ধান্তের অভিজ্ঞতা রয়েছে।
চলতি বছরের ২২ মার্চ ফরাসি লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে অলিম্পিক লিওঁর হয়ে খেলতে গিয়ে তাগলিয়াফিকোকে সরাসরি লাল কার্ড দেখিয়েছিলেন লেতেক্সিয়ে। সেই ঘটনার পর থেকেই আর্জেন্টিনার ড্রেসিংরুমে এই রেফারিকে ঘিরে বাড়তি সতর্কতার আলোচনা রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
বিশ্বকাপের মতো বড় মঞ্চে নকআউট পর্বের প্রতিটি সিদ্ধান্তই ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। তাই আর্জেন্টিনা–মিশর ম্যাচে ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের সিদ্ধান্তগুলো কতটা প্রভাব ফেলে, সেদিকেই থাকবে ফুটবলপ্রেমীদের বিশেষ নজর।
আর্জেন্টিনা–মিশর ম্যাচে থাকছেন আর্জেন্টাইন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো সেই ফরাসি রেফারি

প্রিন্টের তারিখ ও সময়: September 4, 2026, 3:53 am