শুক্রবার, সেপ্টেম্বর-০৪, ২০২৬
কক্সবাজারের ঈদগাঁও উপজেলাতে থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত চার জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ১১ অক্টোবর রাতে বর্ণিত উপজেলার বিভিন্ন এলাকায় ঈদগাঁও পুলিশের অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদগাঁও উপজেলার বিভিন্ন গ্রামে একাধিক সন্ত্রাসী গ্রুপের বেপরোয়া কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। চুরি, গরু ছিনতাই, হামলা, মারধরসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত চার জন গ্রেফতার হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল হালিমের নির্দেশে এস আই সফিকুল এএস আই রাসেল এএস শামসুল ইসলাম এস আই মোঃ রশিদ সঙ্গীয় ফোর্স বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত চার জন আসামীকে গ্রেফতার করে। গ্রেফতাকৃত আসামীরা হলেন, ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের বাজার পাড়ার আহমেদ নবীর ছেলে সাইফুল ইসলাম, ইসলামাবাদ ইউনিয়নের পূব বোয়ালখালী এলাকার হরিসেন দাশের ছেলে কফিল দাশ প্রকাশ কফিল মনিদাশ,একই ইউনিয়নের ভোমরিয়া ঘোনা এলাকার মৃত আমির আয়বাসের ছেলে দেলোয়ার হোসেন,জঙ্গল মাছুয়াখালী এলাকার আলী আহমেদের ছেলে মোলা মিয়া। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল হালিম বলেন, গ্রেফতারী পরোয়ানাভুক্তদের গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।