কক্সবাজারে সাগরে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

  বিশেষ প্রতিনিধি    09-06-2025    133
কক্সবাজারে সাগরে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারে সাগরে গোসলে নেমে নিখোঁজ পর্যটক রাজিবের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৮ জুন) রাত ১১টা ৫৮ মিনিটে সৈকতের লাবনী পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাজিব চট্টগ্রাম দেওয়ানবাজার বড়পুকুর পাড় এলাকার বাসিন্দা।

সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত বিচ কর্মী মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সাগরে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে বিকেলে পাঁচ বন্ধু সৈকতের লাবনী পয়েন্টে গোসল করতে নামেন। তারা জোয়ারের পানির কারণে সৃষ্ট ক্যানেলে গিয়ে গোসল করেন। এ সময় ঢেউ ও স্রোতের টানে রাজিব তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাওয়া যায়নি।

সারাদেশ-এর আরও খবর